ইবির ভুক্তভোগী ছাত্রীকে ক্যাম্পাসে ডেকেছে কর্তৃপক্ষ

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
ইবির ভুক্তভোগী ছাত্রীকে ক্যাম্পাসে ডেকেছে কর্তৃপক্ষ

ইবির ভুক্তভোগী ছাত্রীকে ক্যাম্পাসে ডেকেছে কর্তৃপক্ষ © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ নেত্রীদের হাতে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর বক্তব্য শুনতে তাকে ক্যাম্পাসে ডেকেছেন হল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষ আগামীকাল শনিবার তাকে ডেকেছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভুক্তভোগী ওই ছাত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। 

ছাত্রলীগের নির্যাতনের শিকার ‍ভুক্তভোগী ছাত্রী বলেন, মামা ও বাবার সঙ্গে আগামীকাল শনিবার সকাল ১০টায় ক্যাম্পাসে আসব। প্রথমে উপাচার্য স্যারের সঙ্গে দেখা করব। পরে প্রয়োজনমতো সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব।

তিনি বলেন, শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছি। তবে শারীরিকভাবে বেশি দুর্বল হয়ে পড়েছি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. শামসুল আলম বলেন, আমাদের হল প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটির তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ভিকটিমকে ডাকা হয়েছে।

এদিকে, ভুক্তভোগী ছাত্রীকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। এ নির্দেশনার এ বিষয়ে আশ্বাস্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।

তিনি বলেন, আগামীকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ভুক্তভোগী ছাত্রী বাস থেকে নামার সঙ্গে সঙ্গে ইবি থানার পুলিশ ও প্রক্টরিয়াল বডি নিরাপত্তা দেবে। ক্যাম্পাস এলাকায় ভুক্তভোগীকে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence