দুই ছাত্রলীগ নেত্রী ক্যাম্পাস ছাড়ার পর ফিরছেন ভুক্তভোগী

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
অভিযুক্ত দুই শিক্ষার্থী

অভিযুক্ত দুই শিক্ষার্থী © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী তাবাসসুম ক্যাম্পাস ছেড়েছেন। তাদের ক্যাম্পাস ছাড়ার খবরে বিশ্ববিদ্যালয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন ভুক্তভোগী ছাত্রী।

ভুক্তভোগী শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, আমি আগামীকাল শনিবার সকালে ক্যাম্পাসে আসব। আমার সঙ্গে মামা এবং বাবা আসবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার নিরাপত্তার ব্যাপারে আমাকে আশ্বস্ত করেছে। কালকের পরিস্থিতিতে ওপর নির্ভর করবে ক্যাম্পাসে থাকব না চলে যাব।

তিনি আরও বলেন, যেহেতু হাইকোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমার নিরাপত্তা নিশ্চিতের আদেশ দিয়েছেন, সে ক্ষেত্রে আমি আশা করব কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে। আমি এ ঘটনার সর্বোচ্চ ন্যায় বিচার চাই। আমি ক্যাম্পাসকে খুব ভালোবাসি। পছন্দ করি। ওখানে আমি থাকতে চাই।

এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ ওঠায় সানজিদাকে ছাত্রলীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যেহেতু হাইকোর্ট থেকে একটি নির্দেশনা এসেছে। নতুন একটি তদন্ত কমিটি গঠিত হবে। তাই তদন্ত প্রতিবেদন প্রকাশিত না হওয়া পর্যন্ত তাঁকে সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬