খুবির নবীন শিক্ষার্থীদের জরিমানাসহ রেজিস্ট্রেশন আজকের মধ্যে

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের সদ্য ভর্তি হওয়ায় শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)। জরিমান দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তাদের। এর আগে জরিমানা ছাড়া গত  ৬ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন চলে।

এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ, টার্ম-১ এর সব শিক্ষার্থীর জন্য বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত জরিমানা ছাড়া কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সময় নির্ধারণ করা হয়েছিল।

তবে ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জরিমানাসহ বিলম্বে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। কোর্স রেজিস্ট্রশন লিংক: https://kuutility.com/ ।

এর আগে ১১তম মেধাতালিকায় চূড়ান্ত ভর্তি কার্যক্রমের পর কাগজপত্র জমাদানের সময় শেষ হয়েছে গত ৬ ফেব্রুয়ারি। গত ২ ফেব্রুয়ারি শূন্য আসনের বিপরীতে ভর্তিচ্ছুদের চূড়ান্ত ভর্তি নেওয়া হয়। এদিন অপেক্ষমান তালিকা থেকেও ভর্তি নেওয়া হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে।

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬