এখন দেশি কন্টেন্টের স্বর্ণযুগ চলছে: আরিফিন শুভ

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
ঢালিউডের নায়ক আরিফিন শুভ

ঢালিউডের নায়ক আরিফিন শুভ © সংগৃহীত

এখন দেশি কন্টেন্টের স্বর্ণযুগ চলছে। অনেক ভাল ভাল সিনেমা, নাটক, ওয়েব সিরিজ আসছে। দর্শকদের এখন এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন ঢালিউডের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। তিনি আরও বলেন, আপনারা হলে আসুন, বাংলা সিনেমা দেখুন। অনলাইন প্লাটফর্মগুলোতেও এখন সিনেমা রিলিজ হচ্ছে। আপনারা ঘরে বসেও এখন সিনেমা-ওয়েব সিরিজ দেখতে পারবেন।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের বসন্ত উৎসব অনুষ্ঠানে ‘উনিশ২০’ সিনেমার প্রচারে গিয়ে তিনি এসব কথা বলেন। 

রোমান্টিক সিনেমা ‘ছুঁয়ে দিল মন’ প্রসঙ্গে আরেফিন বলেন, আমার ক্যারিয়ারের অন্যতম এই সিনেমা সবারই ভাল লেগেছিল। দর্শক-প্রিয়তায় অন্যতম ওই সিনেমা ভালোবাসার গল্পনির্ভর ছিল। এরপর ‘উনিশ২০’ আমার সবচেয়ে ভালোলাগার রোমান্টিক সিনেমা। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।

আরও পড়ুন: ঘুমিয়ে কমবে ওজন! জেনে নিন সঠিক কিছু পদ্ধতি

দর্শকের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বাংলা সিনেমা না দেখলে আমাদের গ্রামে চলে যেতে হবে। সেখানে গিয়ে হালচাষ করব। 

এসময় উপস্থিত দর্শকরা আরেফিন শুভর সিক্সপ্যাক বডি দেখানোর অনুরোধ করলে তিনি বলেন, সিক্স প্যাক বডি দেখতে চাইলে হলে গিয়ে ব্ল্যাক ওয়্যার সিনেমাটি দেখুন। এখনও হলে চলছে। আর ভালোবাসা দিবসে নতুন এবং সুন্দর প্রেমের গল্প দেখতে চাইলে বাসায় বসে ‘উনিশ২০’ দেখুন।

উল্লেখ্য, মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘উনিশ২০’ এ অনেকদিন পর জুটি হিসেবে অভিনয় করেছেন আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু। ১৩ ফেব্রুয়ারি রাত ৮টায় ওয়েব পাল্টফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। দীর্ঘ সময় পর এই সিনেমার মধ্য দিয়ে জুটি বেঁধেছেন শুভ ও বিন্দু।

বিসিএসের গেজেট থেকে বাদ বুশরাও, লিখলেন— ‘আল্লাহ সাক্ষী, আমি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬