শূন্য আসনে ভর্তিচ্ছুদের ডেকেছে জবি

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আসন শূন্য থাকায় তৃতীয় মেধাতালিকা থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ৩৫ থেকে ৩৬ তম মেধাতালিকায় থাকা শিক্ষার্থীকে ভর্তি সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ে ভর্তি না হলে শিক্ষার্থীর আসনটি শূন্য বলে বিবেচিত হবে এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনও আবেদন বিবেচনা করা হবে না। ভর্তি ফি জমা দেবার তারিখ আগামীকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত। প্রয়োজনীয় সনদপত্র এদিন বিকেল ৩টা পর্যন্ত জমা দেওয়া যাবে।

বিভাগে যে সব সনদপত্র ও কাগজপত্রাদি জমা দিতে হবে:
ক. ওয়েবসাইট থেকে প্রিন্টকৃত ভর্তিফরম ও সদ্যতোলা ৫ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
খ. জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র;
গ. এসএসসি/সমমানের পরীক্ষার মূল সনদপত্র ও নম্বরপত্রসহ প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি;
ঘ. এইচএসসি/সমমানের পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রদত্ত প্রশংসাপত্র এবং প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি।
ঙ. লিগ্যাল সাইজের দু’টি খাম।

উল্লিখিত সনদ ও কাগজপত্র মনোনয়নপত্রপ্রাপ্ত বিভাগে নির্ধারিত তারিখে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে।

বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল নেতাদের স্ত্রী ও কন্যা…
  • ২০ এপ্রিল ২০২৬
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
আন্দামান সাগরে ট্রলারডুবি, টেকনাফে ৩ মানব পাচারকারী আটক
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণ…
  • ২০ এপ্রিল ২০২৬