ভালোবাসা দিবসে ইবির প্রেম-বঞ্চিত সংঘের বিক্ষোভ 

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
ভালোবাসা দিবসে ইবির প্রেম-বঞ্চিত সংঘের বিক্ষোভ 

ভালোবাসা দিবসে ইবির প্রেম-বঞ্চিত সংঘের বিক্ষোভ  © টিডিসি ফটো

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশ্বের সকল প্রেমিক যুগলের এক সাথে চলাফেরা দেখে প্রেম-বঞ্চিতদের মনে বিরাজ করছে হাহাকার। এরই প্রতিবাদ হিসেবে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেম-বঞ্চিত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু হয়ে পশ্চিম পাড়ার রাস্তা দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় মিলিত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিছিলে যারা ছিলেন তারা সবাই ‘প্রেম বঞ্চিত সংঘ’র সদস্য।

মিছিলে তারা- ‘তুমি কে আমি কে? বঞ্চিত বঞ্চিত’, ‘যোগ্য প্রেমিক হারালে, কাঁদতে হবে আড়ালে’, ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘নষ্ট প্রেমের খাতাতে, আগুন জ্বালাও একসাথে’, ইত্যাদি স্লোগান দেন।

আলোচনা সভায় প্রেম বঞ্চিত কমিটির সাধারণ সম্পাদক সিয়াম বলেন, ‘প্রেমের মতো পবিত্র একটি বিষয়কে যারা কলুষিত করেছে তাদের মুখোস উন্মোচন করে দিন। তারা আপনাদের আশেপাশেই আছে। তাদেরকে টেনেহিচড়ে নিয়ে এসে প্রশাসনের হাতে তুলে দিন। তাদেরকে ইবি থানায় হস্তান্তর করুন। তাদেরকে চরিত্রহীন লম্পট নামে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই লম্পটদের জন্য আমি গতকাল সারা রাত কাঁদতে কাঁদতে ঘুমাতে পারিনি।

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাশ
  • ০৮ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close