ঢাকা কলেজে জাতীয় বিজ্ঞান উৎসব আজ

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © ফাইল ফটো

আজ (১৪ ফেব্রুয়ারি) থেকে ঢাকা কলেজে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৮ম ডিসিএসসি বিজ্ঞান মেলা ২০২৩। ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের আয়োজনে ‘আধুনিকীকরণে অভিযোজন’ শ্লোগান নিয়ে ১৪-১৬ ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই বিজ্ঞান উৎসব। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা কলেজের শহিদ আ.ন.ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে বিজ্ঞান উৎসবের পর্দা উঠবে।এবারের উৎসবে রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রায় ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। 

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ’ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রাহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর  অতিরিক্ত মহাপরিচালক মো: আজিজুল ইসলাম ৷

ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শরীফা সুলতানা বলেন, উৎসবে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের নিয়ে প্রজেক্ট প্রদর্শনী, ওয়াল ম্যাগাজিন তৈরি ও প্রদর্শনী, রুবিকস কিউব, আইটি অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, টিম ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, ওয়ার্ল্ড কাপ কুইজ সহ বিভিন্ন ধরনের চমৎকার আয়োজন করা হয়েছে।

এসময় তিনি আরো বলেন,  এমন কার্যক্রমের মধ্য দিয়ে আগামী দিনের কর্ণধার শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানের বিকাশ ঘটাতে পারবে। এই আয়োজন বিজ্ঞানমনস্ক জাতি তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।

বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬