বাঁধন জবি ইউনিটের সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক আলেমা

১২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
বাঁধন জবি ইউনিটের সভাপতি রবিউল সম্পাদক আলেমা

বাঁধন জবি ইউনিটের সভাপতি রবিউল সম্পাদক আলেমা © টিডিসি ফটো

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের কার্যকরি কমিটি ২০২৩ গঠন করা হয়েছে। কমিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রবিউল ইসলামকে সভাপতি ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলেমা খাতুনকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।

আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের চতুর্দশ ডোনার সংবর্ধনা, নবীন বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. আব্দুল মান্নান। 

আরও পড়ুন: ঢাবি-চবি-জাবিসহ বিভিন্ন ইউনিটের ২১ নেতাকর্মীকে বহিষ্কার করল ছাত্রলীগ

কমিটির অন্যান্য সদস্যরা হলেন জোনাল প্রতিনিধি পল্লব কুমার দেবাশীষ, সহ-সভাপতি বিশ্বজিৎ দাস, মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক রবিউল আওয়াল, সাংগঠনিক সম্পাদক রিয়াজ ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান রতন, কোষাধ্যক্ষ এনামুল হক বিজয়, দপ্তর সম্পাদক হাসিবুজ্জামান রিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান, তথ্য ও শিক্ষা সম্পাদক তাসনিমুল হাসান নিশাদ।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নদীয়া ইসলাম, শাহরিয়ার ইমন, মো. নিয়াজ মৃধা, শেখ রিদওয়ানুল করিম ও শামসুল আলম মারুফ।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close