বিইউপির সমাবর্তনের তারিখ পরিবর্তন

১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস © ফাইল ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ৬ষ্ঠ সমাবর্তনের তারিখ পরিবর্তন করা হয়েছে।   আগামী মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সমাবর্তন হওয়ার কথা থাকলেও সেটি পেছানো হয়েছে।  

রোববার (১২ ফেব্রুয়ারি) বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ১৪ ফেব্রুয়ারি পরিবর্তে আগামী ২২ ফেব্রুয়ারি  বুধবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সমাবর্তনের আমন্ত্রণপত্র, কস্টিউম ও আনুষঙ্গিক দ্রব্যাদি আগামী ১৮, ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২৩ (প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা) তারিখে বিইউপি ক্যাম্পাস থেকে সংগ্রহ করতে হবে। সমাবর্তন সংক্রান্ত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানাল পিএসসি
  • ০৭ এপ্রিল ২০২৬
‘কে উপদেষ্টার সঙ্গে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে, এগুলো জানি’
  • ০৭ এপ্রিল ২০২৬
৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
close