ইবির ১১তম মেধা তালিকার ভর্তি রবিবারে

১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM

© ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছুদের ১১তম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এ তালিকায় নতুন বিষয়প্রাপ্তদের ১২ ফেব্রুয়ারি (রবিবার) অফিস চলাকালীন ভর্তি সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে।।
 
এছাড়া কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাইলে ওইদিন রাত ১২টার মধ্যে বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটে লগইন করে বন্ধ করতে হবে। এর আগে, ৮-৯ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।

বিশ্ববিদ্যলয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, ১১তম মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৮ হাজার ৪০৯, ‘বি’ ইউনিটে ৩ হাজার ৩৪ ও ‘সি’ ২ হাজার ১০৯ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছুরা বিষয়প্রাপ্ত হয়েছেন।

এদিকে দশম মেধাতালিকা পর্যন্ত চূড়ান্ত ভর্তি শেষে ২ হাজার ২০টি আসনের মধ্যে ৪৮১ আসন খালি ছিল। এসব আসন পূরণের লক্ষ্যে গত ৬ ফেব্রুয়ারি তিন ইউনিটে যথাক্রমে ৯ হাজার ১৭৫, ৩ হাজার ৫০০ ও ২ হাজার মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীরা ডাক পেয়েছিলেন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬