৭ কলেজের ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ 

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের পরীক্ষার আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু হবে ৯ ফেব্রুয়ারি। শিক্ষার্থীদের ফরম পূরণ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের ডাটা এন্ট্রি ও আনুষঙ্গিক শর্তাবলী মেনে ফরম পূরণ করতে পারবেন আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী হিসেবে জানানো হয়েছে যারা ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ও ২০১৭ সালের ভর্তি হওয়া প্রাইভেট শিক্ষার্থীরা ২০১৭ এবং ২০১৮ সালের ডিগ্রি পাস ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি অথবা অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছেন তারা এ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন ।

পাশাপাশি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৮ সালের ১ম বর্ষ পরীক্ষায় অনিয়মিত হিসেবে অংশগ্রহণ করে ২য় বর্ষে শর্তসাপেক্ষে উত্তীর্ণ হয়েছেন তাদেরকেও অনুপস্থিত কোর্সে এই পরীক্ষায় বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে। 

বিজ্ঞপ্তিতে মানোন্নয়নে আগ্রহী পরীক্ষার্থীদের জন্য অংশগ্রহণের শর্তাবলী হিসেবে জানানো হয়েছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৮ সালের ১ম বর্ষ পরীক্ষায় অনিয়মিত হিসেবে অংশগ্রহণ করে বিভিন্ন কোর্সে সি, ডি ও এফ গ্রেড পেয়েছেন তাদের মধ্যে সি ও ডি গ্রেড পাওয়া সর্বোচ্চ দু'টি এবং এফ গ্রেড পাওয়া কোর্সে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

পাশাপাশি ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ২০১৫, ২০১৬, ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীদের ১ম বর্ষ পরীক্ষায় অনুপস্থিত কোর্স এবং এফ গ্রেড প্রাপ্ত কোর্সসমূহে ২০১৯ সালের এ পরীক্ষায় গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে সার্টিফিকেট কোর্স পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী হিসেবে জানানো হয়েছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সার্টিফিকেট কোর্স-এ রেজিস্ট্রেশনকৃত যে সকল শিক্ষার্থীদের ২০১৮ সনের ১ম বর্ষের নির্ধারিত ১ম ও ২য় পত্রের পরীক্ষায় এফ গ্রেড রয়েছে তারা গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।

একইসাথে এ সকল শিক্ষার্থীরা ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এছাড়াও রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে (শিক্ষাবর্ষ: ২০১৩-১৪) তারা পাঁচ হাজার টাকা জরিমানা সাপেক্ষে এই পরীক্ষায় শুধুমাত্র অকৃতকার্য কোর্স বা বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০১৯ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষা ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রণীত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনে আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (7college.du.ac.bd) Form Fill-up বাটনে ক্লিক করে/ http://dua7c.com/ সাইন আপ করে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী (৭ কলেজের ওয়েবসাইটে প্রদত্ত ফরম-পূরণের নির্দেশনাবলী অনুযায়ী) নিজের ডাটা এন্ট্রি করতে হবে। 

এরপর ডাটা এন্ট্রির প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষার্থী একটি প্রিভিউ দেখতে পাবে। পূরণকৃত ডাটা সঠিক থাকলে অনলাইন থেকে একটি পূরণকৃত আবেদন ফরম প্রিন্ট করে নিতে পারবে। পূরণকৃত ফরমে পরীক্ষার্থীর বিষয় কোড ও পরীক্ষার বিষয় সহ পরীক্ষার্থীর-ব্যক্তিগত তথ্যাবলী উল্লেখ থাকবে। এছাড়াও  অনলাইনে ফরমপূরণে কোন শিক্ষার্থী তার প্রদত্ত তথ্যে ভুল করলে তা শিক্ষার্থী নিজেই সর্বোচ্চ ০৩ (তিন) বার সংশোধন করতে পারবেন।

প্রিন্টকৃত ফরমে (এন্ট্রি ফরম) শিক্ষার্থী স্বাক্ষর করে কলেজ অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষর করার পর ফটোকপি করে এক কপি শিক্ষার্থী সংরক্ষণ করবে এবং আরেক কপি কলেজ কর্তৃক নির্ধারিত ডেস্কে/ সংশ্লিষ্ট বিভাগে অবশ্যই জমা দিতে হবে।

যদি বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাবর্ষের কোন পরীক্ষার্থীর ডাটা (অনলাইনে ফরম-পূরণের জন্য) সরবরাহ করা না হয়ে থাকে তবে সে ক্ষেত্রে পরীক্ষার্থী কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে আগামী ২০ ফেব্রুয়ারি তারিখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের ৩২২ নং কক্ষে জানাতে পারবেন।

পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ করে নির্ধারিত ফি সহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের নিকট জমা দিবে এবং কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী ফরমে সঠিক আছে কি না তা দেখে নিশ্চিত হয়ে স্বাক্ষর করতে হবে। বিষয় কোড ভুল এন্ট্রির জন্য বিশ্ববিদ্যালয় দায়ী থাকবে না। আবেদন ফরমে কোন প্রকার ভুল হলে বিশেষ করে কোড সিলেক্ট করতে ভুল হলে তা পুনরায় বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রেক্ষিতে সঠিকভাবে পূরণ করতে হবে। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয় ছাড়া অন্য কোন বিষয়ে আবেদন ফরম-পূরণ করলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence