জরিমানা ছাড়া খুবির প্রথম বর্ষের কোর্স রেজিস্ট্রেশন শেষ আজ

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের সদ্য ভর্তি হওয়ায় শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা করা হয়েছে। জরিমানা ছাড়া আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। তবে জরিমান দিয়ে পরে এ সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ, টার্ম-১ এর সব শিক্ষার্থীর জন্য বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত জরিমানা ছাড়া কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

তবে ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জরিমানাসহ বিলম্বে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। কোর্স রেজিস্ট্রশন লিংক: https://kuutility.com/ ।

এর আগে ১১তম মেধাতালিকায় চূড়ান্ত ভর্তি কার্যক্রমের পর কাগজপত্র জমাদানের সময় শেষ হয়েছে গত সোমবার (৬ ফেব্রুয়ারি)। গত ২ ফেব্রুয়ারি শূন্য আসনের বিপরীতে ভর্তিচ্ছুদের চূড়ান্ত ভর্তি নেওয়া হয়। এদিন অপেক্ষমান তালিকা থেকেও ভর্তি নেওয়া হয়েছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬