ইবিতে গণবিজ্ঞপ্তির ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের শূন্য আসন পূরণের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি অনুযায়ী আজ বৃহস্পতিবার ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে। দশম মেধা তালিকার চূড়ান্ত ভর্তি শেষে আরও ৪৮১টি আসন খালি রয়েছে। সে অনুযায়ী, বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। 

এসব আসন পূরণের আগেই বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, ‘এ’ ইউনিটে ১৫৫৭ থেকে ৯১৭৫, ‘বি’ ইউনওটে ২৬৩ থেকে ৩৫০০ এবং ‘সি’ইউনিটে ৫৮৬ থেকে ২০০০ সিরিয়াল পর্যন্ত যারা বিভাগপ্রাপ্ত হয়নি তাদের স্ব স্ব ইউনিট সমন্বয়কারীর অফিসে উপস্থিত হয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করতে হবে।

উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিষয় বরাদ্দ দিয়ে ১০ ফেব্রুয়ারি ১১তম মেধা তালিকা প্রকাশ করা হবে। মেধা তালিকায় বিষয় বরাদ্দ পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ে সশরীরে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কার্যাদি (ফরম পূরণ, ফি প্রদান ও কাগজপত্র জমা সম্পন্ন করতে হবে। 

গত ১৫ ও ১৬ জানুয়ারি  ভর্তির জন্য আগ্রহ প্রকাশকারী শিক্ষার্থীদের মধ্যে যদি কেউ বিষয় বরাদ্দ না পেয়ে থাকেন তাদেরকেও উপরোক্ত সময়ে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে হবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশিকা মেনে ভর্তি সম্পন্ন করতে হবে।

আইসিটি সেল সূত্রে জানা যায়, চূড়ান্ত ভর্তি শেষে এখনও ৪৮১ আসন খালি আছে। এর মধ্যে ‘এ’ ৩৫৪টি ইউনিটে,  ‘বি’ ইউনিটে ৮১টি এবং ‘সি’ ইউনিটে ৪৬টি আসন রয়েছে।

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া
  • ১৭ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলির ক্ষেত্রে আরও শর্ত যুক্ত করার চিন্তা
  • ১৭ মার্চ ২০২৬
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ১০ বিদেশি গ্রেপ্তার
  • ১৭ মার্চ ২০২৬
ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর
  • ১৭ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ
  • ১৭ মার্চ ২০২৬
আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে বিমান হামলায় বহু হতাহতের আশঙ…
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence