৪৮১ আসন ফাঁকা রেখেই ইবিতে ক্লাস শুরু হচ্ছে আজ

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আজ © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২-২২ শিক্ষাবর্ষের দশম মেধা তালিকার চূড়ান্ত ভর্তি শেষে আরও ৪৮১টি আসন খালি রয়েছে। এ শূণ্য আসন পূরণের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী, আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। 

এসব আসন পূরণের আগেই আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

শূন্য আসনে ভর্তির জন্য গত সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, ‘এ’ ইউনিটে ১৫৫৭ থেকে ৯১৭৫, ‘বি’ ইউনওটে ২৬৩ থেকে ৩৫০০ এবং ‘সি’ইউনিটে ৫৮৬ থেকে ২০০০ সিরিয়াল পর্যন্ত যারা বিভাগপ্রাপ্ত হয়নি তাদের স্ব স্ব ইউনিট সমন্বয়কারীর অফিসে উপস্থিত হয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করতে হবে। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিষয় বরাদ্দ দিয়ে ১০ ফেব্রুয়ারি ১১তম মেধা তালিকা প্রকাশ করা হবে।

এ মেধা তালিকায় বিষয় বরাদ্দ পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ে সশরীরে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কার্যাদি (ফরম পূরণ, ফি প্রদান ও কাগজপত্র জমা সম্পন্ন করতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ ও ১৬ জানুয়ারি  ভর্তির জন্য আগ্রহ প্রকাশকারী শিক্ষার্থীদের মধ্যে যদি কেউ বিষয় বরাদ্দ না পেয়ে থাকেন তাদেরকেও উপরোক্ত সময়ে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে হবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশিকা মেনে ভর্তি সম্পন্ন করতে হবে।

আইসিটি সেল সূত্রে জানা যায়, চূড়ান্ত ভর্তি শেষে এখনও ৪৮১ আসন খালি আছে। এর মধ্যে ‘এ’ ৩৫৪টি ইউনিটে,  ‘বি’ ইউনিটে ৮১টি এবং ‘সি’ ইউনিটে ৪৬টি আসন রয়েছে।

এপ্রিলেই শুরু হচ্ছে মেডিকেল-ডেন্টালের প্রথম বর্ষের ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নেত্রকোনায় বিষপানে অসুস্থ স্কুলছাত্রের মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
জনগণকে কেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া হচ্ছে না, এমপিকে চ…
  • ৩১ মার্চ ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
আজ ‘জুলাই সনদ’ নিয়ে দুঘণ্টা আলোচনা হবে সংসদে
  • ৩১ মার্চ ২০২৬
জবি ক্যাম্পাসের সামনে বাস থেকে চাঁদাবাজি, গণবিজ্ঞপ্তি দিয়ে …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence