৪১ জন ভর্তিচ্ছুকে আজ ডেকেছে বেরোবি

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে আসন ফাঁকা রয়েছে। এসব আসনে ভর্তির জন্য গত শনিবারের (৫ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারের বিষয় বরাদ্দের তৃতীয় তালিকা প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকার, মেধাক্রম এবং আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী শূন্য আসনের বিপরীতে এ তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

তালিকাভূক্ত ৪১ জন শিক্ষার্থীকে আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা হতে বেলা ১২টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যে সব শিক্ষার্থী উল্লিখিত সময়ের মধ্যে ভর্তি হতে পারবে না তাদের মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। ভর্তির জন্য ডাকা শিক্ষার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন।

কাগজপত্র জমাদান করতে হবে ইউনিট-এ বিজ্ঞান অনুষদ কার্যালয় প্রশাসনিক ভবন (৪র্থ তলা), কক্ষ নং-৪৩১। ইউনিট-বি সামাজিক বিজ্ঞান অনুষদ কার্যালয় প্রশাসনিক ভবন (৩য় তলা), কক্ষ নং-৩২১। ইউনিট-সি বাণিজ্য অনুষদ কার্যালয় প্রশাসনিক ভবন (৪র্থ তলা), কক্ষ নং-808। ভর্তি ফি জমা দিতে হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ব্যাংক বুথে।

ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:

১. জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের একটি ফটোকপি (কক্ষ পরিদর্শকের স্বাক্ষরিত);
২. এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান পরীক্ষা পাশের মূলনম্বরপত্র এবং প্রতিটির একটি করে ফটোকপি;
৩. এইচ.এস.সি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের একটি ফটোকপি;
৪. দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
৫. অনুষদীয় অফিস থেকে ভর্তি ফরমের হার্ডকপি সংগ্রহ করে পুরণপূর্বক মূলকপিসহ একটি ফটোকপি জমা দিতে হবে।

টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
কুবিতে সিন্ডিকেট সভাসহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে চাপ দ…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাবির মসজিদ সংস্কারে দুই লাখ ৩৫ হাজার ডলার অনুদান দেবে যুক্…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ৩১ মার্চ ২০২৬
শুধু ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের বিধান রেখে ইসরায়েলে আইন পাস…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence