ইবিতে ৪৮১ আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশ

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দশম মেধা তালিকার চূড়ান্ত ভর্তি শেষে এখনো ৪৮১ আসন খালি রয়েছে। এ শূণ্য আসন পূরণের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ‘এ’ ইউনিটে ১৫৫৭ থেকে ৯১৭৫, ‘বি’ ইউনওটে ২৬৩ থেকে ৩৫০০ এবং ‘সি’ইউনিটে ৫৮৬ থেকে ২০০০ সিরিয়াল পর্যন্ত যারা বিভাগপ্রাপ্ত হয়নি তাদের স্ব স্ব ইউনিট সমন্বয়কারীর অফিসে উপস্থিত হয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ৮ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করতে হবে। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিষয় বরাদ্দ দিয়ে ১০ ফেব্রুয়ারি ১১তম মেধা তালিকা প্রকাশ করা হবে। এ মেধা তালিকায় বিষয় বরাদ্দ পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ে সশরীরে উপস্থিত হয়ে অত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কার্যাদি (ফরম পূরণ, ফি প্রদান ও কাগজপত্র জমা ) সম্পন্ন করতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ ও ১৬ জানুয়ারি  ভর্তির জন্য আগ্রহ প্রকাশকারী শিক্ষার্থীদের মধ্যে যদি কেউ বিষয় বরাদ্দ না পেয়ে থাকেন তাদেরকেও উপরোক্ত সময়ে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে হবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশিকা মেনে ভর্তি সম্পন্ন করতে হবে।

আইসিটি সেল সূত্রে জানা যায়, চূড়ান্ত ভর্তি শেষে এখনও ৪৮১ আসন খালি রয়েছে। এর মধ্যে ‘এ’ ৩৫৪টি ইউনিটে,  ‘বি’ ইউনিটে ৮১টি এবং ‘সি’ ইউনিটে ৪৬টি আসন খালি রয়েছে।

জিপিএ ও পাসের হার বাড়লেও কমছে দক্ষতা ও সৃজনশীলতা
  • ১৭ মার্চ ২০২৬
বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএল খেলা নিয়ে শঙ্কা
  • ১৭ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান কী পেতে চাইছে?
  • ১৭ মার্চ ২০২৬
বিসিবি নির্বাচন তদন্তে এনএসসির কমিটি গঠন নিয়ে বোর্ডের উদ্বেগ
  • ১৭ মার্চ ২০২৬
নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক
  • ১৭ মার্চ ২০২৬
১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন পুলিশের ৩৩০ সদস্য
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence