খুবিতে ভর্তির কাগজপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ১১তম মেধাতালিকায় চূড়ান্ত ভর্তি কার্যক্রমের পর কাগজপত্র জমাদানের সময় শেষ হচ্ছে আজ সোমবার (৬ ফেব্রুয়ারি)। গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শূন্য আসনের বিপরীতে ভর্তিচ্ছুদের চূড়ান্ত ভর্তি নেওয়া হয়। গত ২২ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি চলে।

এদিন অপেক্ষমান তালিকা থেকেও ভর্তি নেওয়া হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্ত ভর্তির পর প্রয়োজনীয় কাগপত্র ও গ্রেডশিট সমূহ ৬ ফেব্রুয়ারির (আজ সোমবার) মধ্যে সংশ্লিষ্ট ইউনিট প্রধানের অফিসে জমা দিতে হবে। এর আগে মেধা তালিকার সঙ্গে অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছিল।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত মেধা তালিকায় ভর্তি নেওয়া হয়। পরে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেওয়া হয় বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। এছাড়া মাইগ্রেশনের ফলাফলও প্রকাশ করা হয়েছে।

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
আন্দামান সাগরে ট্রলারডুবি, টেকনাফে ৩ মানব পাচারকারী আটক
  • ২০ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে যা জানা …
  • ২০ এপ্রিল ২০২৬
অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল, পুণ…
  • ২০ এপ্রিল ২০২৬