সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা © টিডিসি ফটো

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (সোককসাস) ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার প্রতিবেদক ইয়াছিন মোল্লা ও সাধারণত সম্পাদক পদে আশ্রয় প্রতিদিনের প্রতিবেদক শেখ জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (০৫ ফেব্রুয়ারি) এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেন। ডিইউজের সাবেক নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব, ডিউজের সদস্য শাহজাহান স্বপন প্রমুখ।

কমিটির বাকিরা হলেন- সহ সভাপতি পদে সিএনএন বাংলা টিভির সাদিয়া ইসলাম ও দৈনিক সকালের সময় পত্রিকার তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাপ্তাহিক শীর্ষ খবর পত্রিকার জয়ন্ত চক্রবর্তী ও দৈনিক ভোরের ডাক পত্রিকার লিখন হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আই বার্তা পত্রিকার রাসেল মাহমুদ, দপ্তর সম্পাদক পদে সাপ্তাহিক বার্তা বিচিত্র পত্রিকার আকবর চৌধুরী নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: আধুনিক রূপে জবির কেন্দ্রীয় গ্রন্থাগার

অর্থ সম্পাদক পদে দৈনিক আমার বার্তার পত্রিকার অপূর্ব চক্রবর্তী, নারী বিষয়ক সম্পাদক পদে সাপ্তাহিক শীর্ষ খবর পত্রিকার আশিকা জান্নাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দ্যা ডেইলি ক্যাম্পাসের ফয়সাল আহমেদ হানিফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে একুশে সংবাদ পোর্টালের  জাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক পদে দ্যা বাংলাদেশ মোমেন্টস পত্রিকার মো. সাজ্জাদুল ইসলাম।

সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক অধিকার পত্রিকার মাহমুদুল সাকিব, আপ্যায়ন সম্পাদক পদে   বঙ্গবাজার পত্রিকার হাসিব ইথুন, কল্যাণ সম্পাদক পদে দৈনিক দেশ দেশান্তর পত্রিকার শামসুদ্দিন খান, এ ছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে তিনজন  দৈনিক সকালের সংবাদ পত্রিকার আমিরুল ইসলাম, দৈনিক নতুন দিগন্তের শহিদুল ইসলাম, দৈনিক আগামীর সংবাদ সদস্য অবান্তিকা সাহা নির্বাচিত হয়েছেন।

সমিতির সমন্বয়ক ও প্রধান নির্বাচন কমিশনার দৈনিক বাংলার নিজস্ব প্রতিবেদক বীর সাহাবী সাক্ষরিত নতুন কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক আক্তার হোসেন। এ সময় তিনি বলেন, রুটিরুজি ও অধিকার আদায়ে সব সময় সাংবাদিকদের পাসে রয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

ডিইউজে'র সাবেক নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব বলেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সর্বদা সাংবাদিকদের অবিচল থাকতে হবে। কলেজের সাংবাদিকদের এই শুভসূচনা আগামী সাংবাদিকতায় অনেক ভুমিকা রাখবে বলে আশাব্যক্ত করেন তিনি।

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা মেহেদী হাসান বলেন, ২০২২ সালের ২০ এপ্রিল ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির গঠন করা হয়। প্রায় এক বছরের কাছাকাছি সময়ে এসে এই আহ্বায়ক কমিটি আজ পূর্ণাঙ্গ কমিটিতে রুপান্তরিত হয়েছে। কোনোভাবেই এই সমিতি যেন কোন রাজনৈতিক হাতিয়ার না হয়। এই সংগঠনটি হোক সোহরাওয়ার্দী কলেজ পড়ুয়া সাংবাদিকদের সংগঠন।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950