বেরোবিতে যাত্রা শুরু হলো স্মার্ট সোসাইটির

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
বেরোবি স্মার্ট সোসাইটির সদস্যরা

বেরোবি স্মার্ট সোসাইটির সদস্যরা © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায়োগিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ’স্কিলস ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্স ট্রেনিং সোসাইটি (SMART/স্মার্ট) নামের সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ‘এসো এবং দক্ষতা অর্জন করে স্মার্ট হও’ (Come and be smart with skills) স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করল সংগঠনটি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের গ্যালারি রুমে এক সাধারণ সভায় এ সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মাহমুদুল হক।

তাঁর উপস্থিতিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাজু আহম্মেদকে আহবায়ক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোবাশ্বের আহমেদ শিপনকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

গবেষণা, প্রবন্ধ-নিবন্ধ-গ্রন্থ প্রকাশনা, সংবাদিকতা, টিভি সংবাদ উপস্থাপনা, পাবলিক স্পিকিং, যোগাযোগ, ফটোগ্রাফি-ভিভিওগ্রাফি-ডকুমেন্টরি, লিখন শৈলী ও সম্পাদনা, আইটি প্রভৃতি বিষয়ে দক্ষতার উন্নয়নে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ  প্রদান করবে সংগঠনটি।  প্রতিটি প্রশিক্ষণ ওয়ার্কশপ শেষে সার্টফিকেট প্রদানও করবে।

মাহামুদুল হক বলেন, শিক্ষার্থীদের বিনামূল্যে যাতে দক্ষতার উন্নয়ন ঘটিয়ে চাকরির জন্য উপযোগী হয়ে ওঠে এবং কর্মক্ষেত্র স্মার্ট চাকরিজীবী হিসেবে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, সেজন্যই এ ধরনের দক্ষতাভিমুখী  প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনটির উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানার্জনের পাশাপাশি সহশিক্ষার মাধ্যমে ধীরে ধীরে সুদক্ষ ও বাস্তব জ্ঞানমূখী করে তোলা।

চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬
সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬
চাঁদাবাজদের ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন …
  • ০২ এপ্রিল ২০২৬
অষ্টম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করল পবিপ্রবির ডিভিএম শি…
  • ০২ এপ্রিল ২০২৬
উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬