মধ্যরাতে আতঙ্কে হলের বাইরে কুবির ছাত্রীরা

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
হলের বাইরে আতঙ্কিত ছাত্রীরা

হলের বাইরে আতঙ্কিত ছাত্রীরা © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হলে পরপর দুই রাতে গ্যাস লাইন লিকেজ হওয়ার ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে দ্বিতীয় দিনেও আতংক ছড়িয়ে পড়লে ছাত্রীরা হলের বাইরে চলে আসে।

জানা যায়, গত শুক্রবার রাত ১১টার দিকে গ্যাসের তীব্র গন্ধে আগুনের আতংক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। এ সময় তারা হল থেকে থেকে বেরিয়ে চলে আসে। পরবর্তীতে গ্যাসের মূল সংযোগ বন্ধ করে দিলে তারা হলে প্রবেশ করে। পরদিন শনিবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর কর্মীরা এসে নিরীক্ষা করে সংযোগ ফুটোর কোনো চিহ্ন খুঁজে পায়নি।

এরপর রাত সাড়ে ১১টায় আবারও হলে গ্যাসের গন্ধ পেয়ে আতংকে হল থেকে বেরিয়ে যায় তাঁরা। এদিনও মূল সংযোগ বন্ধ করে শিক্ষার্থীদের হলে পাঠিয়ে দেওয়া হয়। রাত ১২টায় হলে প্রবেশ করে গ্যাসের গন্ধ পেয়ে আবারও আতংকে বাইরে বেরিয়ে আসে তারা। এর আগে গত ৩১ জানুয়ারি হলের সাধারণ সভায় বিষয়টি জানানোও হয়েছিল। তবে কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি।

হলের আবাসিক শিক্ষার্থী সুমাইয়া শিমু বলেন, কর্তৃপক্ষকে জানানোর পরও তারা কার্যকরী কোনো পদক্ষেপ না নিয়ে আমাদের জীবনকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। হল প্রশাসন কি এ দায়ভার নেবে?

শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান বলেন, আজ বাখরাবাদ গ্যাসের কর্মীরা এসে চেক করে গেছে। তারা কোনো ধরনের সমস্যা খুঁজে পায়নি। তারা এসে প্রতিটি জয়েন্ট চেক করবে তারা। আপাতত মূল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ১৩ আগস্ট ২০২৬
  • ১৩ আগস্ট ২০২৬
বাঁচানো গেল না পেট জোড়া লাগা সেই দুই জমজ শিশুকে
  • ১৩ আগস্ট ২০২৬
শরীরে ডায়াবেটিস, খাবারের পরের ১০ মিনিট ভুলেও এই কাজটি বাদ দ…
  • ১৩ আগস্ট ২০২৬
গ্যাস না পেয়ে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ
  • ১৩ আগস্ট ২০২৬
দুই বছরে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব সচিব কমিটির, কয় ধাপে…
  • ১৩ আগস্ট ২০২৬