বেরোবির শূন্য ২৯২ আসনে ভর্তির সাক্ষাৎকার আজ

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ২৯২টি আসন ফাঁকা রয়েছে। এসব আসনে আজ  রোববার (৫ ফেব্রুয়ারি) ভর্তি নেওয়া হবে। ভর্তি কমিটির সদস্য-সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি, ইতিহাস ও প্রত্নতত্ত্ব, সমাজবিজ্ঞান, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোকপ্রশাসন, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্, গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে আসন শূন্য রয়েছে।

ইউনিট- এ ১৫৪২ হতে ৫০০০ পর্যন্ত, ইউনিট-বি ৯৪৮ হতে ১৫০০ পর্যন্ত এবং ইউনিট-সি ৯২৬ হতে ১৫০০ পর্যন্ত মেধাক্রমধারীদের ডাকা হয়েছে। আজ রোববার সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত সাক্ষাৎকার চলবে। ভর্তির হতে হবে সংশ্লিষ্ট অনুষদের কার্যালয়ে।

শূণ্য আসনের বিপরীতে বিষয়বরাদ্দসহ তালিকা প্রকাশ করা হবে আজই বিকেল ৫টায়। ভর্তি হতে হবে আগামীকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত।

সাক্ষাৎকারের সময় নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে:
১. জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি (কক্ষ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত)
২. এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা পাশের মূল নম্বরপত্র।

ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:
১. জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের একটি ফটোকপি (কক্ষ পরিদর্শকের স্বাক্ষরিত);
২. এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান পরীক্ষা পাশের মূলনম্বরপত্র এবং প্রতিটির একটি করে ফটোকপি;
৩. এইচ.এস.সি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের একটি ফটোকপি;
৪. দুই কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং
৫. বিভাগীয় অফিস থেকে ভর্তি ফরমের হার্ডকপি সংগ্রহ করে পুরণপূর্বক মূলকপিসহ একটি ফটোকপি জমা দিতে হবে।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950