জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কিল-বেইজড পিজিডি কোর্সের ভর্তি শুরু

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে: আইসিটি, ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবী), অন্টাপ্রেনারশিপ (শিল্পোদ্যোগ), ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।

আবেদন শুরু: আগ্রহী প্রার্থীরা ১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিকাল ০৪:০০ টা থেকে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া: নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ পাঁচশত টাকা ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আরও পড়ুন: জমানো অর্থ ফেরত পেতে ৮ বছর ধরে ঘুরছেন শিক্ষকরা।

আবেদনের শেষ সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত সময়ের মধ্যে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। 

এ ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।

ক্লাস শুরু: ৩০ মার্চ ২০২৩ তারিখ থেকে ক্লাস শুরু হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)।

টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬