নজরুল বিশ্ববিদ্যালয়ে চালু হবে ‘জো-বাইক’: উপাচার্য

১১ জানুয়ারি ২০২৩, ০৫:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
জাককানইবির  উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর

জাককানইবির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জো-বাইক সিস্টেম চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। 

বুধবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, ক্যাম্পাসে দুটো গেট হবে প্রধান দুটি ফটক। এখানে অবারিত চলাচলের সুযোগ থাকবে না। ইতোমধ্যে সীমানাপ্রাচীর দৃশ্যমান। এই প্রাচীরের চারপাশ দিয়ে রাস্তা হবে। এখানে জো বাইক সিস্টেম চালু করা হবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা সাইকেলে নিমিষেই ক্যাম্পাসের অভ্যন্তরে যাতায়াত করতে পারবে। ইতোমধ্যেই এ ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঘৃণ্য অপরাধের কারণে দিহানের জামিন বিবেচনার সুযোগ নেই: হাইকোর্ট

তিনি আরও বলেন, এখন চাকরির বাজার খুলে গেছে। বিশ্বায়নের যুগে প্রতিযোগিতাও বেড়ে গেছে। বিশ্বায়নের সঙ্গে ছাত্রছাত্রীদের যুক্ত হতে হবে। বিশ্বমানব হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। বিশ্বমানবের মূলকথা হলো মানবিকতা। সমাজ তথা বিশ্বের প্রতি আমাদের দায়বদ্ধতার কথা সবসময় মনে রাখতে হবে।

লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জী।

আগামী বছর আরও ৫ হাজার মানুষের হজ পালনের সুযোগ বাড়ল
  • ১০ নভেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন, কোন বিভাগের…
  • ১০ নভেম্বর ২০২৬
আ. লীগ নেতাকর্মীদের আপ্যায়নে ৫০০ প্যাকেট খিচুড়ি, জব্দের পর …
  • ১০ নভেম্বর ২০২৬
প্রশাসনিক জটিলতায় নিতে পারছেন না চিকিৎসা, বাঁচতে চান সাংবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা ভবনসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950