সারা দেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

১০ নভেম্বর ২০২৬, ০৮:২০ AM , আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ AM
বৃষ্টির আভাস

বৃষ্টির আভাস © সংগৃহীত

দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫ মিলিমিটার। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১১ মিনিটে।

কক্সবাজারে আবারও হোটেল এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়…
  • ১০ নভেম্বর ২০২৬
ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী
  • ১০ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
দিনদুপুরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে আত্মগোপন, গভীর রাতে গ…
  • ১০ নভেম্বর ২০২৬
আগামী বছর আরও ৫ হাজার মানুষের হজ পালনের সুযোগ বাড়ল
  • ১০ নভেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950