জবির এক বিভাগে দু’টি আসন ফাঁকা, ডাকা হয়েছে ভর্তিচ্ছুদের

১১ জানুয়ারি ২০২৩, ০৮:৪৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগে অনার্স ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৮ম ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভাগটিতে দুটি আসন ফাঁকা থাকায় দু’জনকে ভর্তির জন্য ডাকা হয়েছে। তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য দু’দিন সময় দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের বিএ (অনার্স) প্রথম বর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে অবহিত করা যাচ্ছে যে, মেধাক্রম ৫৭ ও ৫৮তম মেধাতালিকায় থাকা শিক্ষার্থীকে (GST ROLL-380631, 512599) ওয়েবসাইটের (http://admission.jnu.ac.bd/) মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময় ভর্তি না হলে শিক্ষার্থীর আসনটি শূন্য বলে বিবেচিত হবে এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন আবেদন বিবেচনা করা হবে না ।

ভর্তি ফি জমা দেওয়ার তারিখ ১১ থেকে ১৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রয়োজনীয় সনদপত্রাদি সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার তারিখ ১১ থেকে ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

আরো পড়ুন: ১০ মাসেও শেষ হয়নি ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া

বিভাগে যে সব সনদপত্র ও কাগজপত্র জমা দিতে হবে:
ক. ওয়েবসাইট থেকে প্রিন্টকৃত Acknowledgement slip ও সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
খ. এসএসসি/সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র
গ. এইচএসসি/সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র এবং
ঘ. আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এ-ফোর সাইজের খাম।

উল্লিখিত সনদ ও কাগজপত্র মনোনয়নপত্র প্রাপ্ত বিভাগে নির্ধারিত তারিখে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। একজনের ফরম ও কাগজপত্র কোনো অবস্থাতেই অন্যজন জমা দিতে পারবে না।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close