শীতার্তদের জন্য চলো পাল্টাই ফাউন্ডেশনের কর্মসূচি

১০ জানুয়ারি ২০২৩, ০৭:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
 শীতার্তদের জন্য চলো পাল্টাই ফাউন্ডেশনের কর্মসূচি

শীতার্তদের জন্য চলো পাল্টাই ফাউন্ডেশনের কর্মসূচি © ফাইল ছবি

শীতার্ত ও অসহায় মানুষের সাহায্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন 'চলো পাল্টাই ফাউন্ডেশন' কর্তৃক তিনদিন ব্যাপী কর্মসূচি পারিত হয়েছে। এ কর্মসূচির আওতায় তারা শীতবস্ত্র বিতরণ করেছে এবং তিনদিনের কর্মসূচিতে আগামী দু’দিন এটি অব্যাহত রাখবে তারা। 

সোমবার(৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে তিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনের কার্যক্রম উদ্বোধন করা হয়। 

প্রথম দিনের কর্মসূচি বাস্তবায়নে প্রথম ধাপে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের ৫০টি অসহায় পরিবারের মাঝে কম্বল এবং নূর জাহান মেমোরিয়াল স্কুলের ৩০ জন অসচ্ছল শিশুদের মাঝে সোয়েটার বিতরণ করা হয়। প্রথম ধাপ শেষে, দ্বিতীয় ধাপে চলো পাল্টাই ফাউন্ডেশন নোবিপ্রবির স্বেচ্ছাসেবী দল লক্ষ্মীপুরের আলেকজান্ডার, মুন্সীরহাটের প্রত্যন্ত অঞ্চলে কম্বল বিতরণ সম্পন্ন করে।

দ্বিতীয় দিনের কর্মসূচি বাস্তবায়নে তৃতীয় ধাপে মঙ্গলবার (১০ জানুয়ারি) নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে চড়বে চলো পাল্টাই ফাউন্ডেশন। স্বেচ্ছাসেবী দলটি প্রতিটি স্টেশনে ঘুমন্ত শীতার্ত মানুষদের  উদ্দেশ্যে, সারা রাত ব্যাপী চলবে কর্মসূচি বাস্তবায়নে কাজ করার কথা রয়েছে। এছাড়াও আগামীকাল ১১ তারিখ রাতে চতুর্থ ধাপে চলো পাল্টাই ফাউন্ডেশন  নোয়াখালীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত ও সুবিধা-বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে।  

এ বিষয়ে চলো পাল্টাই ফাউন্ডেশনের নোবিপ্রবির সভাপতি শেখ আশিকুর রহমান জানান, আমাদের দেশে  শীত নেমেছে। সময়ের সাথে সাথে শীতের তীব্রতা ও বাড়ছে। সেই সাথে বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। তাই মানবিক দিক থেকে  সাড়া দিয়ে শীতার্তদের সহায়তায় বরাবরের মতোই ‘চলো পাল্টাই ফাউন্ডেশন’ সর্বদা মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল-আলম চলো পাল্টাই ফাউন্ডেশনের এরকম উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে এমন সব ভালো কাজের দ্বারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দেশের মানুষের পাশে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ দিন শীতবস্ত্র বিতরণ-কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল বাকী, নোবিপ্রবি  শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর  এবং চলো পাল্টাই ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ড. ফিরোজ আহমেদ প্রমুখ।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950