ব্যতিক্রমধর্মী আয়োজনে নোবিপ্রবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

০৫ জানুয়ারি ২০২৩, ০৭:২৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
 নোবিপ্রবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নোবিপ্রবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগ। দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এ দিবস পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য করে বুধবার (৪ জানুয়ারি) দিনব্যাপাী কার্যক্রমের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন স্থান থেকে বর্ণাঢ্য র‍্যালী বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে নোবিপ্রবি ছাত্রলীগ নেতা-কর্মীরা। 

এসময় পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালী, বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ এবং কেক কেটে জন্মদিন উদযাপন করে নাঈম রহমান, মোহাইমিনুল ইসলাম নুহাশ, জাহিদ হাসান শুভ, নজরুল ইসলাম নাঈম ও আক্তারুজ্জামান জিসান। এছাড়াও কয়েকটি গ্রুপে ভিন্ন ভাবে দিবস পালন করে শাখা ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কোন কমিটি না থাকায় নিজেদের অনুসারীদের নিয়ে ভিন্ন ভাবে দিনব্যাপী কর্মসূচী পালন করে শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রার্থীরা।

আরও পড়ুন: ছাত্রদল কর্মীকে হত্যার অভিযোগে ওসির বিরুদ্ধে মামলা

সংগঠনটির ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে ব্যতিক্রম করতে কোমলমতি শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, দেয়ালিকা, নবীন শিক্ষার্থীদের মধ্যে  বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে নোবিপ্রবি ছাত্রলীগের শীর্ষ পদপ্রার্থী নাঈম রহমান। 

প্রতিষ্ঠাবার্ষিকীতে চিত্র প্রদর্শনীর মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের  শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা সহ  ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদানের ইতিহাস তুলে ধরে এবং বিশ্ববিদ্যালয় শান্তি নিকেতনে একটি সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেন আরেক শীর্ষ পদপ্রার্থী জাহিদ হাসান শুভ। এছাড়াও তিনি বছরব্যাপী কিছু পরিকল্পনা নেন।

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তির প্রশংসায় রাশেদ খাঁন
  • ১০ নভেম্বর ২০২৬
মাদ্রাসার ছাত্রাবাসে দুই বছর ধরে নির্যাতনের অভিযোগ, প্রাণ গ…
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
নবম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি ক…
  • ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবারও হোটেল এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950