গুচ্ছ পদ্ধতির ভর্তিতে প্রথম অবস্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

০৫ জানুয়ারি ২০২৩, ০৫:৫৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় গুচ্ছভুক্ত ২২টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবার আগে ভর্তি কার্যক্রম শেষ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। আসন সংখ্যার তুলনায় সর্বোচ্চ প্রায় শতভাগ ভর্তি নিশ্চিত করে ভর্তির দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় এখন পর্যন্ত ৭ম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আসন সংখ্যার তুলানায় ২২টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় শতভাগ ভর্তি নিশ্চিত করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

৭ম মেধা তালিকা পর্যন্ত প্রায় শতভাগ ভর্তির কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান একাডেমিক শৃঙ্খলা ও সেশনজটমুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়টিকে সর্বোচ্চ পছন্দের তালিকায় রেখেছেন ভর্তিচ্ছুরা। চট্টগ্রাম থেকে ভর্তি হতে আসা মঙ্গঁলি চাক্সমা জানান, আমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়েছি। আমার প্রথম পছন্দের তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রেখেছিলাম। দীর্ঘদিন অপেক্ষমান তালিকায় থেকে ৭ম মেধা তালিকায় আমি এখানে ভর্তি হয়েছি।
  
বেরোবি প্রথম পছন্দের তালিকায় রাখার কারণ জানতে চাইলে মঙ্গঁলি চাক্সমা জানান, আমার বান্ধবী গত সেশনে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বর্তমানে তার দুইটি সেমিস্টার সম্পন্ন হয়েছে। কিন্তু গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছে শুনেছি, তাদের এখনো দ্বিতীয় সেমিস্টার শেষ হয়নি।

‘বিশ্ববিদ্যালয় বাড়ি থেকে অনেক দূরে হলেও এখানে ভর্তি হয়েছি। কারণ তারাতারি স্নাতক শেষ করে চাকরির প্রস্তুতি নিতে চাই’- বলেন মঙ্গঁলি চাক্সমা।

পরিসংখ্যান বিভাগে ভর্তি হওয়া জয়পুর হাট পাঁচবিবি এলাকার শেখ মোহাম্মদ সবুজ বলেন, আমি প্রাথমিক ভর্তি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করেছিলাম। মাইগ্রেশন অন রাখাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পাই। আমি বেরোবিতেই ভর্তি কনফার্ম করেছি। শুনেছি বর্তমানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এ বিশ্ববিদ্যালয়টি ভালো অবস্থানে রয়েছে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক ড. মিজানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এবারের সেশনে এ পর্যন্ত প্রায় শতভাগ শিক্ষার্থী ভর্তি হয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তির ক্ষেত্রে আমাদের অবস্থান ভালো। অতীতের অবস্থা থেকে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অবস্থা অনেকটা উন্নতি হয়েছে। এজন্য হয়তো এ বিশ্ববিদ্যালয়ের প্রতি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আলাদা একটা আগ্রহের জায়গা তৈরী হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তির প্রশংসায় রাশেদ খাঁন
  • ১০ নভেম্বর ২০২৬
মাদ্রাসার ছাত্রাবাসে দুই বছর ধরে নির্যাতনের অভিযোগ, প্রাণ গ…
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
নবম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি ক…
  • ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবারও হোটেল এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950