জবির একটি বিভাগে আসন খালি, ডাকা হয়েছে ভর্তিচ্ছুকে

০৫ জানুয়ারি ২০২৩, ০৮:৩৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগে স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৭ম ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটি আসন ফাঁকা থাকায় একজন ভর্তিচ্ছুকে ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের বিএ (অনার্স) ১ম বর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে মেধাক্রম ৫৬তম হওয়া শিক্ষার্থীকে ওয়েবসাইটের (http://admission.jnu.ac.bd/) মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে হবে। নির্ধরিত সময় ভর্তি না হলে শিক্ষার্থীর আসনটি শূন্য বলে বিবেচিত হবে এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন আবেদন বিবেচনা করা হবে না।

ভর্তি ফি জমা দেওয়ার তারিখ আজ বৃহস্পতিবার থেকে আগামী ৭ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রয়োজনীয় সনদপত্রাদি সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার তারিখ আজ থেকে আগামী ৮ জানুয়ারি বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বিভাগে যে সকল সনদপত্র ও কাগজপত্রাদি জমা দিতে হবে-
ক) ওয়েবসাইট থেকে প্রিন্টকৃত Acknowledgement slip ও সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
য) এসএসসি/ সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র
(গ) এইচএসসি/ সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র
(ঘ) আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এ-ফোর সাইজের খাম

উল্লিখিত সনদ ও কাগজপত্র মনোনয়নপত্রপ্রাপ্ত বিভাগে নির্ধারিত তারিখে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। একজনের ফরম ও কাগজপত্র কোন অবস্থাতেই অন্যজন জমা দিতে পারবে না

সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
কুবিতে সিন্ডিকেট সভাসহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে চাপ দ…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাবির মসজিদ সংস্কারে দুই লাখ ৩৫ হাজার ডলার অনুদান দেবে যুক্…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ৩১ মার্চ ২০২৬
শুধু ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের বিধান রেখে ইসরায়েলে আইন পাস…
  • ৩১ মার্চ ২০২৬
দেশের ৫৫ শতাংশ মানুষ অনলাইনে ক্লাস চাচ্ছে: শিক্ষামন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence