জবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০৪ জানুয়ারি ২০২৩, ১০:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেব জাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা

শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেব জাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেক কেটে ও শীতবস্ত্র বিতরণসহ নানা আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 
 
বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচি শুরু করেন তারা। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আইনুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান, শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এক শিফটে চলবে প্রাথমিক বিদ্যালয়গুলো

উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ছাত্রলীগকে শিক্ষার্থীদের কল্যাণে, তাদের নানা সংকট ও সমস্যা নিরসনে কাজ করে যাওয়ার আহবান জানান। 

এর আগে সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এবং দুপুরে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে তারা।

চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬