ইবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায়দের মধ্যে খাবার বিতরণ

০৪ জানুয়ারি ২০২৩, ০৪:৫২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
ইবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)শাখা ছাত্রলীগ। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১২টায় তারা জিয়া মোড় থেকে আনন্দ র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে মিলিত হয়। 

এসময় ছাত্রলীগের নেতা কর্মীরা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে দলীয় টেন্টে কেক কাটা কর্মসূচী পালন করা হয়। পরে দলীয় টেন্টের পাশে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন তারা।

ছাত্রলীগের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ-সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম, উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন খান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় সহ অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুন: বার কাউন্সিলের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, একদিকে ক্যাম্পাস বন্ধ অন্য দিকে তীব্র শীত উপেক্ষা করে এখানে এসেছেন এজন্য আপনাদের ধন্যবাদ। এই দিন উপলক্ষে কয়েকদিন পর আমরা এবং সকলকে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করব। 

এরপর বেলা ১টা ৩০ মিনিট এ তারা অসহায় ও দুঃস্থদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

কক্সবাজারে আবারও হোটেল এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়…
  • ১০ নভেম্বর ২০২৬
ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী
  • ১০ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
দিনদুপুরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে আত্মগোপন, গভীর রাতে গ…
  • ১০ নভেম্বর ২০২৬
আগামী বছর আরও ৫ হাজার মানুষের হজ পালনের সুযোগ বাড়ল
  • ১০ নভেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950