আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রতিযোগিতায় প্রথম বিইউপি

২৭ ডিসেম্বর ২০২২, ১২:৫৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM

© সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগের সংগঠন—বিইউপি ফিন্যান্স সোসাইটি আয়োজন করেছে মেটলাইফ প্রেজেন্টস ক্যাপিটালাইজার ২০২২ অনুষ্ঠান। ১ ডিসেম্বর প্রতিযোগিতাটির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকার হোটেল লা মেরিডিয়ানের স্কাই বলরুমে। প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্বে ৬টি দল নির্বাচিত হয়েছিল বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ১৩০টি দলের অংশগ্রহণে।

ক্যাপিটালাইজারের এবারের আসরে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের দল অ্যাডভার্স সিলেকশন। দলের সদস্যরা হলেন নাফিস কাজি, মাহিমা তাবাসসুম ও তাহমিদ আহনাফ। বিজয়ীরা ফিন্যান্স ও ব্যাঙ্কিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি দল ওভাররাইটার্স ও ফ্লোর প্রাইস। 

আরও পড়ুন: কর্মচারীকে লাঞ্ছিত করে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মাদ জয়নুল বারী সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজন প্রসঙ্গে বিইউপি ফিন্যান্স সোসাইটির মডারেটর, সহকারী অধ্যাপক ফারহানা ইয়াসমিন বলেন, ‘আর্থিক ব্যবস্থাপনা এবং পুঁজি বিনিয়োগে বেশ কিছু জটিল কৌশল অবলম্বন করতে হয়। আর এসব কৌশলের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সূক্ষ্ম সংখ্যাগত দক্ষতা ও উপস্থিত বুদ্ধির প্রয়োজন হয়। এ বছরের মেটলাইফ প্রেজেন্টস ক্যাপিটালাইজারের ফাইনালিস্টরা তাঁদের যোগ্যতা ও সৃজনশীলতার প্রমাণ দিয়েই এত দূর এসেছেন। আমি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ব্যাপারে যথেষ্ট আশাবাদী, কারণ বিজয়ীরা তাঁদের সমাধানগুলোয় যথেষ্ট দক্ষতা ও পরিপক্বতা দেখিয়েছে।’

 

ট্যাগ: বিইউপি
ডা. খালেদুজ্জামানের অ্যাম্বুলেন্স, ক্রেডিটবাজি ও শিবির-আম্ম…
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি, কারণ জানাল মাউশি
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় দলে কি খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬