খুকৃবির বিকাশে যেকোনো প্রয়োজনে পাশে থাকবে খুবি: উপাচার্য

২৬ ডিসেম্বর ২০২২, ১০:৪০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
খুবি উপাচার্য ড. মাহমুদ হোসেন এর সৌজন্য সাক্ষাতে খুকৃবির নবনিযুক্ত উপাচার্য ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী।

খুবি উপাচার্য ড. মাহমুদ হোসেন এর সৌজন্য সাক্ষাতে খুকৃবির নবনিযুক্ত উপাচার্য ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী। © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী। এসময় উপাচার্য তাঁকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজ-খবর নেন। নবনিযুক্ত উপাচার্য নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা প্রত্যাশা করেন।

এসময় খুবি উপাচার্য বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিকাশে যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো। বিশ্ববিদ্যালয়গুলোর লক্ষ্য অভিন্ন; তা হচ্ছে শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি এবং দেশ, জাতি ও সমাজের সমৃদ্ধি। 

তিনি খুলনার ৪টি বিশ্ববিদ্যালয়ের আন্তঃসহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর আন্তরিকতা এবং সহযোগিতাপূর্ণ মনোভাবের জন্য কৃতজ্ঞতা জানান। পরে উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট উপহার প্রদান করেন।

এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬