বস্ত্র শিক্ষা সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় পুরস্কার পাচ্ছে বুটেক্স

২৬ ডিসেম্বর ২০২২, ১০:৪০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM

© সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বা ইকোনমিক পিলার বাংলাদেশের বস্ত্র ও পোশাকখাতকে আরও সময়োপযোগী ও যুগোপযোগী  করে গড়ে তোলার জন্য দরকার দক্ষ বস্ত্র প্রকৌশলী। আর এই দক্ষ বস্ত্রপ্রকৌশলী তৈরির সূতিকাগার হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বস্ত্রখাতের উন্নয়ন, উৎকর্ষতা সাধন, বস্ত্র শিক্ষার সম্প্রসারণ ও দক্ষ প্রকৌশলী তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার স্বীকৃতির অংশ হিসেবেই বিশেষ এই পুরস্কার পাচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। 

গত ৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবসে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

আগামী ১২ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বস্ত্র দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

আরও পড়ুন: র‍্যাংকিং-ট্রাস্ট-রাজনীতি-সেমিস্টার ইস্যুতে সরগরম বেসরকারি বিশ্ববিদ্যালয়

এ সম্পর্কে বুটেক্স শিক্ষক সমিতির সভাপতি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড শাহ আলিমুজ্জামান বলেন, বস্ত্র শিক্ষা সম্প্রসারণের জন্য পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে বুটেক্সকে সম্মানিত করা হবে। বর্তমান উপাচার্য অধ্যাপক মোঃ আবুল কাশেমের নেতৃত্বে ২য় বারের মতো বুটেক্স এই পুরষ্কার পেতে যাচ্ছে। দেশের বস্ত্র খাতকে নেতৃত্ব দেয়ার জন্য বুটেক্স তার শিক্ষার্থীদের তৈরি করার লক্ষ্যে পড়ালেখার বাইরেও গবেষণায় উদ্বুদ্ধ করার ধারাবাহিকতায় আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করছে।
 
তিনি আশা প্রকাশ করেছেন যে, বিজিএমইএ ২০৩০ সাল নাগাদ ১০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের পণ্য রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটা পূরণে বুটেক্স গ্রাজুয়েটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 
বুটেক্স ছাড়াও বস্ত্র ও পোশাকখাতে অবদানের জন্য নির্বাচিত হয়েছেন আরও ৮ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ), বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ), বাংলাদেশে গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমএ), বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমএই) এবং বাংলাদেশ তাঁতী সমিতি।

প্রসঙ্গত, তলা বিহীন ঝুড়ি থেকে বাংলাদেশের অর্থনীতি এখন এশিয়ার অনেক দেশ থেকেই শক্তিশালী। অর্থনীতির নানা মানদণ্ডে বাংলাদেশ এখন ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো দেশকে পেছনে ফেলে দ্রুত বর্ধনশীল  অর্থনীতির দেশে আবির্ভূত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের অর্থনীতি নিয়ে সমীক্ষা পরিচালনা করেছে বৈশ্বিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি)। প্রতিবেদনে তারা অর্থনৈতিক প্রবৃদ্ধির বিভিন্ন চালিকাশক্তির মধ্যে দ্রুত বিকাশমান বেসরকারি খাত এর কথা উল্লেখ করেন। বেসরকারি খাতগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন ভাবে যে খাতটি সব থেকে বেশি ভূমিকা রেখে যাচ্ছে সেটি হলো বাংলাদেশের 'তৈরি পোশাকশিল্প'।

ট্যাগ: বুটেক্স
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তির প্রশংসায় রাশেদ খাঁন
  • ১০ নভেম্বর ২০২৬
মাদ্রাসার ছাত্রাবাসে দুই বছর ধরে নির্যাতনের অভিযোগ, প্রাণ গ…
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
নবম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি ক…
  • ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবারও হোটেল এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950