এমপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সূচি প্রকাশ

২৫ ডিসেম্বর ২০২২, ০৫:৫০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটাে

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২০২০ সালের মাস্টার্স অব ফিজিক্যাল এডুকেশন (এপিএড) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৫ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের মাস্টার্স অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ সময়সূচী পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 

পরীক্ষার নির্দেশনায় বলা হয়েছে, ‘‘স্বাস্থ্য বিধির কঠোর অনুশাসন মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। কেন্দ্র কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশিত স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।

পরীক্ষা শুরুর ৪/৫ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.ac.bd ) রোল:/রেজি: বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্র মুদ্রণ করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে ছবির উপর অধ্যক্ষের স্বাক্ষর ও সীল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে। প্রবেশপত্রে কোন প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশোধন করে নিতে হবে।প্রবেশপত্র ছাড়া কোনভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি ৫০০/-(পাঁচশত) টাকার মধ্যে ৭৫% টাকা অর্থাৎ ৩৭৫/-টাকা হারে পরীক্ষা আরম্ভ হওয়ার ২/৩ দিন পূর্বে রোল বিবরণীর প্রিন্টসহ (এক কপি) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হল।’’

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তিকে প্রশংসায় রাশেদ খাঁন
  • ১০ নভেম্বর ২০২৬
মাদ্রাসার ছাত্রাবাসে দুই বছর ধরে নির্যাতনের অভিযোগ, প্রাণ গ…
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
নবম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি ক…
  • ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবারও হোটেল এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950