বিশ্ববিদ্যালয়ে প্রেমিকের প্রক্সি দিতে গিয়ে ধরা খেলেন তরুণী

২৫ ডিসেম্বর ২০২২, ০৪:২১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
প্রেমিকের প্রক্সি দিতে তরুণীর কারসাজি

প্রেমিকের প্রক্সি দিতে তরুণীর কারসাজি © প্রতীকী ছবি

ভারতের বীর নর্মদ দক্ষিণ গুজরাত বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষায় এলাহি কাণ্ড ঘটিয়েছেন এক তরুণী। প্রেমিকের জন্য পরীক্ষার হলে প্রক্সি দিতে গিয়েছিলেন, তবে পারলেন না। এখন তিনি কড়া শাস্তির দ্বারপ্রান্তে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তার প্রেমিকের পরীক্ষার কোনও প্রস্তুতিও ছিল না। পরীক্ষার দিন তিনি ছিলেন উত্তরাখণ্ডে। তার হয়ে পরীক্ষায় বসতে গিয়েছিলেন তরুণী। নামে কিছু বদল করে, পরিচয়পত্রে ছবি বদলে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিলেন তিনি। প্রেমিককে পাশ করিয়ে দেওয়াই ছিল তার এক মাত্র লক্ষ্য।

আরও পড়ুন: অনাথ শিশুদের সঙ্গে র‌্যাবের বড়দিন পালন

পুলিশ জানিয়েছে, তরুণী নিজে সরকারি চাকরি করেন। তার কীর্তির শাস্তি হিসাবে সেই চাকরি তাকে খোয়াতে হতে পারে। এমনকি তাঁর নিজের যাবতীয় ডিগ্রিও বাতিল করে দেওয়া হতে পারে।

পুলিশ আরও জানায়, প্রক্সি দেওয়ার জন্য নথিতে প্রয়োজনীয় পরিবর্তন করে এনেছিলেন তরুণী। কিন্তু পরীক্ষা দিতে আসা আর এক ছাত্র পরীক্ষককে সাবধান করেন। তাতেই তরুণী ধরা পড়ে গিয়েছেন।

তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত তরুণীর সঙ্গে ছাত্রের পরিচয় দীর্ঘ দিনের। তারা স্কুল জীবন থেকে একে অপরের বন্ধু। তরুণী প্রেমিকের জন্য কী কাণ্ড ঘটিয়েছেন, জানতেও পারেননি তার বাবা-মা।

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তির প্রশংসায় রাশেদ খাঁন
  • ১০ নভেম্বর ২০২৬
মাদ্রাসার ছাত্রাবাসে দুই বছর ধরে নির্যাতনের অভিযোগ, প্রাণ গ…
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
নবম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি ক…
  • ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবারও হোটেল এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950