জবির দুই বিভাগে আসন খালি, আগ্রহীদের ভর্তি আজ থেকে

২২ ডিসেম্বর ২০২২, ০৮:৫১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে আসন ফাঁকা রয়েছে। এসন আসনে ভর্তি হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ডাকা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে ভর্তি কার্যক্রম শুরু হচ্চে।

সংগীত বিভাগের অনার্স ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগীত বিভাগে বিএ (অনার্স) ১ম বর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে অবহিত করা যাচ্ছে যে, মেধাক্রম ৫২ থেকে ৫৩ পর্যন্ত পঞ্চম মেধাতালিকা আহবান করা হয়েছে। এসব শিক্ষার্থীদেরকে আজ বৃহস্পতিবার থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ভর্তি হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

বিভাগে যে সব সনদপত্র ও কাগজপত্রাদি জমা দিতে হবে-
ক. ওয়েবসাইট থেকে প্রিন্টকৃত Acknowledgement slip ও সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
খ. এসএসসি/সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র:
গ. এইচএসসি/সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র:
ঘ) আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এ-ফোর সাইজের খাম।

উল্লিখিত সনদ ও কাগজপত্র মনোনয়নপত্র প্রাপ্ত বিভাগে নির্ধারিত তারিখে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। একজনের ফরম ও কাগজপত্র কোন অবস্থাতেই অন্যজন জমা দিতে পারবেন না।

আরো পড়ুন: প্রাথমিকে আজ থেকে ফের শিক্ষক বদলির আবেদন

ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় মেধা তালিকা থেকে আসন আসন শূন্য থাকায় ৩১ থেকে ৩৪তম শিক্ষার্থীদের ডাকা হয়েছে। তারা নির্ধারিত সময়ে ভর্তি না হলে আসন শূন্য বিবেচিত হবে এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো আবেদন বিবেচনা করা হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে আগামী  ২৪ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফি জমা ও সনদপত্র ও কাগজপত্রাদি জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে-
ক. ওয়েবসাইট থেকে প্রিন্টকৃত ভর্তিফরম ও সদ্যতোলা ৫ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
খ. জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র
গ. এসএসসি/সমমানের পরীক্ষার মূল সনদপত্র ও নম্বরপত্রসহ প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি
ঘ. এইচএসসি/সমমানের পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্র এবং প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি।
ঙ. লিগ্যাল সাইজের দু’টি খাম। এসব সনদ ও কাগজপত্র মনোনয়নপত্রপ্রাপ্ত বিভাগে নির্ধারিত তারিখে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে।

৩ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছে ফার্স্ট হওয়া ঐশি ঢাবিতেই পরীক্ষ…
  • ৩১ মার্চ ২০২৬
শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক …
  • ৩১ মার্চ ২০২৬
ফ্যাসিস্টের যন্তর-মন্তর ঘর থেকে মুক্তিযোদ্ধা হওয়া রাজাকারদে…
  • ৩১ মার্চ ২০২৬
শিশুদের সব মৃত্যু হামের কারণে নয়: স্বাস্থ্যসচিব
  • ৩১ মার্চ ২০২৬
উপাচার্যকে কেন্দ্র করে কোনো বলয় থাকবে না: জবি উপাচার্য
  • ৩১ মার্চ ২০২৬
ফায়ার সার্ভিসের নতুন পরিচালক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence