রুয়েটের ৯ শিক্ষক-কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

২১ ডিসেম্বর ২০২২, ০৭:৩৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
চিঠি ও কাফনের কাপর

চিঠি ও কাফনের কাপর © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৯ শিক্ষক ও কর্মকর্তাকে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) ডাকযোগে বেনামে চিঠির মাধ্যমে তাদের এ হুমকি দেওয়া হয়।

হুমকি পাওয়া শিক্ষক-কর্মকর্তারা হলেন রুয়েটের রেজিস্ট্রার ড. সেলিম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ড. রবিউল আওয়াল, সহ-সভাপতি ড. জগলুল শাহাদাত, ছাত্রকল্যাণ দপ্ততের উপ-পরিচালক মামুনুর রশীদ, কম্পোট্রোলার নাজিম উদ্দীন আহমেদ, সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, সেকশন অফিসার রাইসুল ইসলাম রোজ ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাস শেখ।

এ বিষয়ে জানতে চাইলে রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ফারুক হোসেন বলেন, শুদ্ধাচার কৌশলের আওতায় একটি কমিটি করা হয়েছে। সেই কমিটিতে যারা যারা অনুপস্থিত ছিলেন তাদের নিয়মমতো অফিস করার জন্য ফোন করি। তবে একজন বিষয়টি মেনে নেননি। তিনি সবার সামনে আমাকে গালিগালাজ করেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই চিঠি আসতে পারে।

তিনি আরও বলেন, আমরা ৯ জন হুমকির চিঠি পেয়েছি। আরও চিঠি থাকতে পারে। অনেকেই আজ ডাক চেক করেননি। এটি চেক করার পর বোঝা যাবে। এ ঘটনায় রুয়েট কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আমরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে আলাদাভাবে একটি করে জিডি করার পরিকল্পনা করছি।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোরার আলী তুহিন বলেন, কাফনের কাপড় না সাদা কাপড় সেটি বলতে পারছি না। কাফনের কাপড় বড় হবে। তবে ছোট একটু সাদা কাপড় ও চিঠি পাঠিয়েছে বলে আমি শুনেছি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিডি করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬