রাবিপ্রবিতে নতুন রেজিস্ট্রারের যোগদান

১১ ডিসেম্বর ২০২২, ০৮:২৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM

© টিডিসি ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) পদে যোগদান করলেন মোহাম্মদ ইউসুফ। আজ রবিবার (১১ ডিসেম্বর) রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতারের কার্যালয়ে রেজিস্ট্রার পদে যোগদান করেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

আরও পড়ুন: ইবি কর্মকর্তাদের বেতন বৃদ্ধিতে অনিয়ম পেয়েছে ইউজিসি

যোগদান করার পর নবনিযুক্ত রেজিস্ট্রার “বঙ্গবন্ধু ম্যুরালে” পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, প্রক্টর জুয়েল সিকদারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোহাম্মদ ইউসুফ দীর্ঘ ৪৩ বছর যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকুরী করেন, তন্মধ্যে উপ-রেজিস্ট্রার (প্রশাসন) পদে সুদীর্ঘ ২১ বছর যাবৎ কর্মরত ছিলেন।

ইন্টারনেটের গতি কম থাকবে তিনদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস
  • ০৮ এপ্রিল ২০২৬
মায়ের মৃত্যুতে মানসিক হতাশা, কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটের সেলিম হলের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close