জবির সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক নূর মোহাম্মদ

২২ নভেম্বর ২০২২, ১২:২৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
অধ্যাপক ড. নূর মোহাম্মদ

অধ্যাপক ড. নূর মোহাম্মদ © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এর পূর্বে গত ১৫ নভেম্বর রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন-এর আবেদনের প্রেক্ষিতে তাঁকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

পাশাপাশি মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মাদ-কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

আরও পড়ুন: বিইউপির ৬ষ্ঠ সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে দীর্ঘ ৮ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যাডিং কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন

ট্যাগ: জবি
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ছ…
  • ০২ অক্টোবর ২০২৬
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে ডুবছিল নৌযান, ৬৫ যা…
  • ০২ অক্টোবর ২০২৬
কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
  • ০২ অক্টোবর ২০২৬
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে ফাইন্যান্স ম্যানেজার পদে জনব…
  • ০২ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 
  • ০২ অক্টোবর ২০২৬