যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে চার বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

১৪ নভেম্বর ২০২২, ০৬:২১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে চার বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে চার বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি বাড়ি থেকে চার বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই আইডাহো বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এই চারজনের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে স্থানীয় পুলিশ। পুলিশ সদস্যরা এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে রোববার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছের ওই বাড়িতে চার মরদেহ খুঁজে পায়। তবে তারা ছাত্রদের মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি।

আরও পড়ুন: বিনা খরচে যুক্তরাষ্ট্রের ইয়েস প্রোগ্রামে পড়ার সুযোগ

এ ঘটনায় শোকে স্তব্ধ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে। কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আইডাহো বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রের মৃত্যু হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। তাদের আবাসস্থল ক্যাম্পাসের বাইরে ছিল। ধারণা করা হচ্ছে, তারা হত্যার শিকার হয়েছে বলেও জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে।

৫ জেলা নিয়ে বগুড়ায় হচ্ছে স্বতন্ত্র সড়ক জোন
  • ৩০ জুন ২০২৬
ব্রিটিশ থেকে বাংলাদেশ—তিন আমলে কক্সবাজারের তিন মন্ত্রী
  • ৩০ জুন ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার সব দপ্তরের ওয়েবসাইট নিয়ে মাউশির …
  • ৩০ জুন ২০২৬
শিক্ষাখাতে ২৫ ভাগ বাজেট বরাদ্দের দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাব…
  • ৩০ জুন ২০২৬
অবৈধ ট্রলিং বোটে ধ্বংস হচ্ছে সাগরের বাস্তুতন্ত্র, মিলছে না …
  • ৩০ জুন ২০২৬
প্রার্থিতা বাতিলের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলো আস…
  • ৩০ জুন ২০২৬