রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা ৭২টি

১২ নভেম্বর ২০২২, ০৮:৫৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ১২৮ জন। বিশ্ববিদ্যালয়টি মোট আসন সংখ্যা ২০০টি। ফলে ৭২ টি আসন ফাঁকা রয়েছে। 

শনিবার (১২ নভেম্বর) বিকাল ৪ টায় সম্পন্ন হয় ১ম মেধাতালিকার ভর্তি। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট ১৩০ জন শিক্ষার্থী ভর্তির আবেদন ফি জমা দিলেও কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন্ন করেছেন ১২৮ জন। এর মধ্যে অর্থনীতি বিভাগে ২৫ জন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২৪ জন, সমাজবিজ্ঞান বিভাগে ৪৫ জন ও বাংলা বিভাহে ৩৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তবে ১ম মেরিটের ভর্তি শেষে ইউনিটভিত্তিক ভর্তির তথ্য এখনো জানা যায় নি। এছাড়াও ২য় মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য সময়ের বিষয়ে ও কোন তথ্য জানা যায় নি।

উল্লেখ্য, এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে ৩৬ জন আবেদন করেছেন। তবে ১ম মেধাতালিকায় জিপিএ নম্বর ব্যাতীত এ ইউনিটে সর্বোচ্চ ৬৩. ২৫ ও সর্বনিম্ন ৫৪, বি ইউনিটে সর্বোচ্চ ৬১.২২ ও সর্বনিম্ন ৫৩.৪৮ এবং সি ইউনিটে সর্বোচ্চ ৬৪, সর্বনিম্ন ৫৩.৫ নাম্বারে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছেন।

শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬