কুবিতে আসন ফাঁকা ৬৭৫টি

১২ নভেম্বর ২০২২, ০৭:৪১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ১ম মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে। এতে ১ হাজার ৪০ টি আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ৬৭৫টি আসন। 

বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়  ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির প্রধান ড. মো. সাইফুর রহমান।

তিনি জানান, প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছে ৩৬৫ জন। এতে আসন ফাঁকা রয়েছে ৬৭৫ টি। এতে  ‘এ’ ইউনিটে ভর্তি  হয়েছেন ১৫২, ‘বি’ ইউনিটে ১৪৬ এবং 'সি' ইউনিটে ৬৭ জন শিক্ষার্থী।

এছাড়াও  ‘এ’ ইউনিটে ফাঁকা আছে ১৯৮টি, ‘বি’ ইউনিটে ৩০৪টি এবং 'সি' ইউনিটে ১৭৩ টি আসন। 

এদিকে এখনো কোটার মেধাতালিকা প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ড. সাইফুর রহমান জানান, আগামী দুই/তিনদিন পর পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে শেষ মেধাতালিকার আগের মেধাতালিকা থেকে কোটার মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি। 

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।

শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬