শিক্ষার্থীদের মানোন্নয়নে কঠোর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১১ নভেম্বর ২০২২, ১০:৪৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত-২০২০ সালের চলমান বিএ এবং বিএসএস পরীক্ষা পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ও মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজে আকস্মিক পরীক্ষা পরিদর্শন করেন তিনি।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, নকলমুক্ত পরীক্ষা ও আত্মবিশ্বাসী শিক্ষার্থী গড়তে আমরা সচেষ্ট। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ও মানোন্নয়নে বাউবি কঠোর। এজন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। আজ  বাউবির শিক্ষক, কর্মকর্তা দেশজুড়ে বিভিন্ন জেলা উপজেলায় পরীক্ষা পরিদর্শকের দায়িত্ব পালন করছেন। 

রাজধানীর দুটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ দেখে তিনি সন্তুষ্ট বলেও জানান সাংবাদিকদের।

সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কলেজের ৩২৮টি কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে মোট তিন লাখ ৫০ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী দুই লাখ ৪ হাজার ৬৭৮ জন এবং নারী  এক লাখ ৪৬ হাজার ২৮১ জন।

বাউবির রেজিস্ট্রার এবং তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (অতি: দায়িত্ব) ড. মহা. শফিকুল আলম জানান, প্রতিবারের মতো এবারো স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ক্রমান্বয়ে পাঠানো হচ্ছে।

ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence