ইবিতে ভর্তি হয়েছেন সাড়ে ৫০০ শিক্ষার্থী, দ্বিতীয় মেধাতালিকা ১৫ নভেম্বর 

১১ নভেম্বর ২০২২, ১০:৩৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকা থেকে ভর্তি চলছে। প্রথম মেধাতালিকা থেকে আজ রাত ৮ পর্যন্ত প্রায় সাড়ে ৫০০ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আগামী ১৫ নভেম্বরের মধ্যে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। 

জানা গেছে, ইবিতে বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিট, মানবিক অনুষদভুক্ত বি ইউনিট এবং ব্যবসায় শিক্ষা শাখা অনুষদভুক্ত সি ইউনিটে মোট আসন রয়েছে এক হাজার ৯৯০টি। সে হিসাবে ইবিতে আসন ফাঁকা রয়েছে এক হাজার ৪৪০টি।

শুক্রবার (১১ নভেম্বর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ও ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া। 

তিনি বলেন, যারা ভর্তি হয়েছে তারা অন্য বিশ্ববিদ্যালয়েও সাবজেক্ট পেয়েছে। এ জন্য অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। এখন সঠিক ভাবে বলা যাচ্ছে না যে কয়বার মেধাতালিকা প্রকাশ করা লাগবে। কয়েকবার মেধাতালিকা প্রকাশের পর হয়ত বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধের তারিখ ঘোষণা করা হতে পারে।

এর আগে গত ২৯ অক্টোবর ইবিতে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। এতে ভর্তি আবেদন জমা পড়ে ৪২ হাজার ৪২৯ টি।

 এ বছর ইসলামী  বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ৫৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪ হাজার ৩৪৩ টি, ‘বি’ ইউনিটে ১০২০ আসনের বিপরীতে ১২ হাজার ৮৭০ ও ‘সি’ ইউনিট ৪৫০ আসনের বিপরীতে ৫ হাজার ২১৬টি আবেদন পড়েছে।

ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950