জাবিতে ১ম জাতীয় বায়োটেকনোলজি অলিম্পিয়াড শুরু কাল 

১০ নভেম্বর ২০২২, ১০:১১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

‘জীবন ধারায় নতুন বেগ, সমৃদ্ধির জন্য বায়োটেক’ এই স্লোগানকে ধারণ করে আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হবে ‘বায়োজিন কসমেসিউটিক্যালস ১ম জাতীয় বায়োটেকনোলজি অলিম্পিয়াড ২০২২’। এতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০০০ এর অধিক শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
 
শুক্রবার  সকাল ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে এই অলিম্পিয়াডের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম। বেলা ২:৩০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে পপুলার টক সেশনে বক্তব্য দিবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসিনা খান।

আরও পড়ুন:  যেসব কারণে বুশরাকে আসামি করেছেন ফারদিনের বাবা

দিনে সকাল ৯টায় উদ্বোধনের পর ১০-১১টা পর্যন্ত অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব ও ১১:৩০-১২:৩০ পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে । দুপুরে নামাজ ও খাবারের বিরতির পর পপুলার টক, ক্যারিয়ার টক, সায়েন্স টক সেশন ও বায়োটেকনোলজির উপর শিক্ষক ও বিজ্ঞানীদের বক্তব্য থাকবে।

অনুষ্ঠান শেষে বিকাল ৪টায় একই ভেন্যুতে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে। 

উল্লেখ্য, বিভাগটির ‘বায়োটেক ক্লাব’ জীবপ্রযুক্তির বিষয়ে আগ্রহ বৃদ্ধি করতে  বায়োটেকনোলজি অলিম্পিয়াড, ক্লাবের নিজস্ব প্রকাশনা ‘হেলিক্স’, গবেষণা কার্যক্রম এবং বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

বৈশাখী ভাতা নিয়ে মাউশির নতুন বিজ্ঞপ্তি জারি
  • ০২ এপ্রিল ২০২৬
মা‌র্কিন দূতাবাস ঘোষণা করেছে ফ্রিডম ২৫০ তহবিল, করুন আবেদন
  • ০২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬