নবীন শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা টিটি কলেজ ছাত্রলীগের

০৭ নভেম্বর ২০২২, ০৪:৪০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ © সংগৃহীত

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা ২০২১-২২ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব এডুকেশন-বিএড (সম্মান) চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি কার্যক্রম চলছে। আগামী ০৬ নভেম্বর সকাল ১০ টা থেকে ০৮ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবির ভর্তি শুরু, শেষ ১২ নভেম্বর

প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম।

নবীন শিক্ষাথীদের শুভেচ্ছা জানিয়ে উক্ত কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘সবুজ এই ক্যাম্পাসে যারা নবীন হয়ে এসেছে তাদের সর্বাত্মক সহযোগিতা করতে ছাত্রলীগ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখা অঙ্গীকারাবদ্ধ।

আমরা নবীন শিক্ষার্থীদের আবাসন সংকটসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সহায়তা করবো। ক্যাম্পাসে তারা যেন জ্ঞান চর্চার পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা ভোগ করতে পারে সে জন্য ছাত্রলীগ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখা সবসময় তাদের পাশে থাকবে।’

১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬