ডাচ বাংলা ও ট্যাপের মাধ্যমে টিউশন ফি প্রদান করতে পারবে জবি শিক্ষার্থীরা   

০৬ নভেম্বর ২০২২, ০৬:৩১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের টিউশন ফি গ্রহণ-আদায় সংক্রান্ত যেকোনো কার্যাদি সহজ এবং দ্রুত সম্পন্ন করতে ডাচ্ বাংলা ব্যাংক ও ট্রাস্ট এক্সিটিয়া ডিজিটাল লিমিটেড-এর সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (৬ নভেম্বর) রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

আরও পড়ুন: এক ঘণ্টা চলার পর স্থগিত হলো বাংলা প্রথম পত্রের পরীক্ষা

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি গ্রহণ-আদায়ের ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এবং ট্রাস্ট এক্সিটিয়া ডিজিটাল লিমিটেড এর সেবা গ্রহণের জন্য উভয় প্রতিষ্ঠানের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

আরোও বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর রকেট, নেক্সাস পে, এজেন্ট ব্যাংকিং, নেক্সাস গেটওয়ে সংশ্লিষ্ট শাখা এবং tap (Trust Axiata pay) এর মাধ্যমেও টিউশনসহ অন্যান্য ফি গ্রহণ-আদায় সংক্রান্ত যাবতীয় কার্যাদি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।

ট্যাগ: টিউশন
শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৩৫
  • ২২ এপ্রিল ২০২৬
হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
  • ২২ এপ্রিল ২০২৬
ঘরে ঘরে জ্বর-জন্ডিস, যশোর হাসপাতালে ঠাঁই নেই
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের শিক্ষায় দুই আঙ্গিকের কারিকুলাম আসছে: প্রতিমন্ত্রী
  • ২২ এপ্রিল ২০২৬
বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  • ২২ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা ভঙ্গ, কেন্দ্রসচিবকে বড় শাস…
  • ২২ এপ্রিল ২০২৬