এইচএসসি কারিগরি

এক ঘণ্টা চলার পর স্থগিত হলো বাংলা প্রথম পত্রের পরীক্ষা

০৬ নভেম্বর ২০২২, ০৪:৫২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র

এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র © ফাইল ছবি

এক ঘণ্টা চলার পর স্থগিত করা হলো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের পরীক্ষা। আজ রবিবার (৬ নভেম্বর) দুপুর ২টায় যথারীতি পরীক্ষা শুরু হয়। চারটায় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে এক ঘণ্টা পর বিকেল তিনটার দিকে স্থগিত করা হয় পরীক্ষা।

তবে কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিতের কোনো কারণ জানায়নি। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বোর্ড।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক জরুরি নোটিশে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২ সনের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বিকালের সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, আজ শুরু হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সব বোর্ড মিলিয়ে প্রায় ১২ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৯৩১ জন অংশ নিচ্ছে।

এর মধ্যে ছাত্র ৮৮ হাজার ৯১৮ জন এবং ছাত্রী ৩৪ হাজার ১৩ জন। মোট এক হাজার ৮৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন পরীক্ষার্থীরা।

নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬