শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা প্রকাশ

০৪ নভেম্বর ২০২২, ১০:০৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার (০৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম মেধাতালিকায় ভর্তি চলবে ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত।

এবার গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুসারে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী ৫০০ টাকা জমা দিয়ে একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পেরেছে। বিজ্ঞানের ইচ্ছুক শিক্ষার্থীরা ‘এ’ ইউনিট ছাড়াও ‘বি’ এবং ‘সি’ ইউনিটেও আবেদন করতে পেরেছেন।

ইতিমধ্যে ২২ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা প্রকাশ

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় সরকারের অথার্য়নে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ২০১৭ সালের ৩০ জানুয়ারি নিয়মিত মন্ত্রীসভায় নেত্রকোণা জেলায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতি পাশ হয়। প্রথমদিকে এটিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থাপনের কথা থাকলেও পরে সাধারণ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞানের পাশাপাশি মানবিক, বাণিজ্যের বিষয়গুলোও এখানে পড়ানো হবে। বর্তমানে বাংলাদেশে ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। একই দিনে জামালপুরে আরেকটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠার জন্য অনুমোদন দেয়া হয়। নতুন দুটি বিশ্ববিদ্যালয় নিয়ে এর সংখ্যা হবে ৪০টি।

শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নামে নেত্রকোনায় এটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. রফিক উল্লাহ খান স্বপ্ন দেখেন যে এই বিশ্ববিদ্যালয় একদিন আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হবে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এগিয়ে নিয়ে যাবে এদেশেকে।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যের মেধাতালিকা, মানবিকের তালিকা ও বিজ্ঞানের তালিকা দেখতে ক্লিক করুন।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence